উইলে বৃদ্ধাঙ্গুলের ছাপ দিলেই কি মিলবে সম্পত্তির অধিকার? জানুন আইনি তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
উইলে কেবল বৃদ্ধাঙ্গুলের ছাপ দিলেই সম্পত্তির মালিকানা দাবি করা সম্ভব নয়। ভারতীয় আইন অনুযায়ী, একটি বৈধ উইলে সম্পত্তির বিস্তারিত আর্থিক ও আইনি বিবরণ থাকা বাধ্যতামূলক। এই নথিটি সম্পত্তির প্রকৃত মালিক দ্বারা তৈরি হতে হবে এবং তা নিবন্ধিত বা অনিবন্ধিত উভয়ই হতে পারে। শুধুমাত্র টিপসই বা স্বাক্ষর থাকলেই তা আইনি ভিত্তি পায় না, বরং নথির সত্যতা যাচাইয়ে আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উইল কার্যকর করার জন্য অন্তত দুজন সাক্ষীর উপস্থিতি ও স্বাক্ষর আবশ্যিক। মৃত্যুর পর জোরপূর্বক বা জালিয়াতি করে টিপসই নিলে তা আদালতে চ্যালেঞ্জ করা যায়। এক্ষেত্রে কালি, কাগজ এবং আঙুলের ছাপের ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা হয়। জালিয়াতি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে মামলা ও কঠোর শাস্তির বিধান রয়েছে। উত্তরাধিকারী জীবিত থাকলে তাঁর সাক্ষ্যও এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব বহন করে।

