লেটেস্ট নিউজ

আরজি কর কাণ্ড: ‘সিবিআইকে দায়িত্ব দেওয়া ভুল ছিল’, বিস্ফোরক নির্যাতিতার বাবা – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে শুনানি শেষে তিনি স্পষ্ট জানান, সিবিআই-এর ওপর ভরসা করা তাঁর জীবনের অন্যতম বড় ভুল ছিল। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় গোয়েন্দারা নতুন কোনো দিশা না দেখিয়ে কার্যত কলকাতা পুলিশের তৈরি করা পথেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন।

নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুললে সিবিআই দায়সারা যুক্তি দিচ্ছে। ‘সবাইকে গ্রেপ্তার করা সম্ভব নয়’— সংস্থার এমন মন্তব্যে চরম হতাশা প্রকাশ করেছেন তিনি। প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, সেই আশঙ্কাও প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে। সিবিআই-এর কার্যকারিতা নিয়ে তাঁর এই বিস্ফোরক মন্তব্য বর্তমানে রাজ্য রাজনীতি ও বিচারপ্রক্রিয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *