ইস্টবেঙ্গলের অনুশীলনে নজর কাড়লেন সোয়বার্গ, দিল্লির বিরুদ্ধে কি অভিষেক? – এবেলা
এবেলা ডেস্কঃ
ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে অনুশীলনে যোগ দিলেন ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সোয়বার্গ। প্রথম দিনেই তাঁর বাঁ পায়ের জোরালো শট ও নিখুঁত ফিনিশিং কোচ অস্কার ব্রুজোর নজর কেড়েছে। কোচ তাঁকে মূলত উইথড্রন স্ট্রাইকার হিসেবে ব্যবহার করতে চাইছেন, তবে পরিস্থিতির প্রয়োজনে ইউসেফের সাথে জুটিও বাঁধতে পারেন এই সুদর্শন ফুটবলার।
আগামী শনিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ম্যাচে সোয়বার্গকে স্কোয়াডে রাখার পরিকল্পনা করছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। দলের রণকৌশলে তাঁকে মানিয়ে নিতে ম্যাচের শেষ দিকে অল্প সময়ের জন্য মাঠে নামিয়ে পরখ করে দেখা হতে পারে। ড্যানিশ এই স্ট্রাইকারের অন্তর্ভুক্তিতে রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগেও বাড়তি শক্তি পাওয়ার আশা করছে ইস্টবেঙ্গল শিবির।

