বিয়ের ১২ দিনের মাথায় শ্যালিকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! অভিযুক্ত দেওর পলাতক – এবেলা

এবেলা ডেস্কঃ
বিয়ের ১২ দিনের মাথায় তরুণী বধূকে কোপালেন দেবর, মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের সিওনি জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় এক তরুণী বধূকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই দেবরের বিরুদ্ধে। অমানবিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ওই তরুণীর নাম সরিতা (২৩)। গত ১২ দিন আগেই ববলু নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন ববলু কাজের প্রয়োজনে বাইরে ছিলেন। বাড়িতে সেই সময় সরিতা একাই ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত দেবর কুপ্রস্তাব দেয় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। তরুণী সাহসের সঙ্গে সেই লালসার বিরোধিতা করলে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত।
ঘটনাস্থলেই কুঠার দিয়ে কোপানো হয় সরিতাকে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। এই নারকীয় হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল নিহতের পরিবারের এক নাবালিকা সদস্য। পরে ববলু বাড়িতে ফিরে এলে ওই শিশুটিই কান্নায় ভেঙে পড়ে ঘটনার বিবরণ দেয়।
এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে ধরতে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। যদিও পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন, তবুও পুলিশ এই দাবিকে গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই মর্মান্তিক মৃত্যুতে নতুন সংসার সাজানোর আগেই এক তরুণীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।
