বিজেপিতে বিরাট ধস, এবার ঘাসফুল শিবিরে কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা – এবেলা
এবেলা ডেস্কঃ
পাহাড়ের রাজনীতিতে চরম নাটকীয়তা! বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। শশী পাঁজা ও ব্রাত্য বসুর হাত ধরে বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তৃণমূল ভবনে তাঁর এই যোগদান উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়ে পদ্ম ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদের এই ভোলবদল এখন রাজ্য রাজনীতির সবথেকে বড় চর্চার বিষয়।

