লেটেস্ট নিউজ

ক্যালিফোর্নিয়ার ক্যাসেল পিকে ভয়ংকর তুষারধস, উদ্ধার ৮ স্কিয়ারের নিথর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার ক্যালিফোর্নিয়ার তাহোই অঞ্চলের ক্যাসেল পিকে স্কি করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন একদল পর্যটক। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারালেন ৮ জন স্কিয়ার। নিখোঁজ হওয়ার দীর্ঘক্ষণ পর উদ্ধারকারী দল তাঁদের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাসেল পিকের তুষারশুভ্র ঢালে স্কি করার সময় আচমকাই তুষারধস নামে। মুহূর্তের মধ্যে সব কিছু ওলটপালট হয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা গিয়েছিল ৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। এর আগে ওই একই এলাকা থেকে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও, এবারের পরিস্থিতি ছিল অত্যন্ত প্রতিকূল।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ৮ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন। কনকনে ঠান্ডা আর দুর্গম পরিস্থিতির মধ্যে শেষ ব্যক্তির খোঁজে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাহোই অঞ্চলের এই মর্মান্তিক ঘটনা ফের একবার পাহাড়ি অ্যাডভেঞ্চারের ঝুঁকিকে সামনে এনে দাঁড় করাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *