অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট: বচ্চন পরিবারে কি নতুন কোনো সমস্যা? – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি সংক্ষিপ্ত পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। বিগ বি তাঁর পোস্টে শুধুমাত্র ‘চুপ’ শব্দটি লিখে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। কোনো ব্যাখ্যা ছাড়াই এই একটি শব্দ পোস্ট করায় বচ্চন পরিবারের অন্দরের পরিস্থিতি নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্নের উদয় হয়েছে।
এই পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ তাঁকে মনের কথা বলার অনুরোধ জানিয়েছেন, আবার কেউ পরিবারের সুখ-শান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আচমকা এমন রহস্যময় বার্তার নেপথ্যে ব্যক্তিগত কোনো কারণ নাকি অন্য কোনো বিষয় রয়েছে, তা নিয়ে সরগরম নেটদুনিয়া।

