লেটেস্ট নিউজ

অনলাইনে জন্ম-মৃত্যুর শংসাপত্র: স্বাস্থ্য ভবনের কড়া বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে জন্ম-মৃত্যুর তথ্য নথিভুক্তকরণে গাফিলতি রুখতে কঠোর অবস্থান নিল স্বাস্থ্য ভবন। নির্দিষ্ট পোর্টালে তথ্য দেওয়া সত্ত্বেও অনেক এলাকায় ম্যানুয়াল পদ্ধতি চলায় শংসাপত্র পেতে দেরি ও ভোগান্তি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রিয়েল টাইমে তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এখন থেকে নির্ধারিত সময়ের পর নথিভুক্তির জন্য ই-ডিস্ট্রিক্ট পোর্টাল ব্যবহার করতে হবে। জেলাশাসকের অনুমোদনসহ যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। ফলে সাধারণ মানুষকে আর আলাদা করে কোনো অনুমোদনপত্র জমা দিতে হবে না। এই ব্যবস্থার মাধ্যমে কাজে স্বচ্ছতা আসবে এবং তথ্যের গরমিল কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *