লেটেস্ট নিউজ

অনলাইনে ‘যুবসাথী’র আবেদন করতে গিয়ে বিপত্তি, সার্ভার বিভ্রাটে ক্যাম্পে উপচে পড়া ভিড় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতেই মঙ্গলবার সকাল থেকে ব্যাপক বিভ্রাটের মুখে পড়লেন আবেদনকারীরা। নবান্নের পক্ষ থেকে ভিড় এড়াতে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হলেও, সকাল থেকেই সংশ্লিষ্ট ওয়েবসাইটটি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও পোর্টাল না খোলায় বিপাকে পড়েন হাজার হাজার বেকার যুবক-যুবতী।

অনলাইনে কাজ না হওয়ায় বাধ্য হয়ে আবেদনকারীরা পুনরায় স্থানীয় ক্যাম্পগুলোর দিকে ছুটছেন। এর ফলে প্রতিটি ক্যাম্পেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। উল্লেখ্য, ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই https://apas.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সার্ভার ডাউনের কারণে সেই উদ্দেশ্য আপাতত ব্যাহত হচ্ছে।

অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি সাবমিট করে ডাউনলোড করে রাখা জরুরি। প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধান না হলে ক্যাম্পগুলোতে ভিড় আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *