লেটেস্ট নিউজ

অনিল আম্বানির বিলাসবহুল প্রাসাদ বাজেয়াপ্ত করল ইডি – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা ৯ ঘণ্টা জেরার পর আরও বিপাকে অনিল আম্বানি। মুম্বইয়ের পালি হিলে অবস্থিত তার ৩,৭১৬ কোটি টাকার রাজকীয় আবাসন ‘অবোড’ অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিলায়েন্স কমিউনিকেশনসের (RCOM) সাথে যুক্ত ৪০,০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং মামলায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

সব মিলিয়ে আম্বানি গ্রুপের প্রায় ১৫,৭০০ কোটি টাকার সম্পত্তি এখন কেন্দ্রীয় সংস্থার কবজায়। অভিযোগ উঠেছে, এসবিআই এবং ইয়েস ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা অনিল আম্বানি বিদেশের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেছেন। এর মধ্যে চিনা ব্যাংকগুলোর ১৩,৫৫৮ কোটি টাকার লেনদেনও আতসকাচের নিচে রয়েছে। শুক্রবার তাকে ফের ইয়েস ব্যাংক সংক্রান্ত অন্য একটি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *