অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বিহান-অভিজ্ঞানের দাপটে ভারতের বিশাল জয় – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে জ়িম্বাবোয়েকে ২০৪ রানে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে বিহান মলহোত্রর অনবদ্য ১০৯ রান এবং অভিজ্ঞান কুন্ডুর অর্ধশতরানে ভর করে ৮ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে ভারত। ওপেনার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ৫২ রান ইনিংসের শুরুতে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়।
জবাবে ভারতীয় বোলারদের তোপে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় জ়িম্বাবোয়ে। অধিনায়ক আয়ুষ মাত্রে ও উদ্ধব মোহন তিনটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। এই বড় জয়ে সেমিফাইনালের পথে আরও এগিয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নরা; আগামী রবিবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

