লেটেস্ট নিউজ

অবৈধ বাণিজ্যের অভিযোগে ৬০ দেশের বিরুদ্ধে আমেরিকার তদন্ত, তালিকায় ভারত ও পাকিস্তান – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাণিজ্য বিধি লঙ্ঘনের অভিযোগে ভারত ও পাকিস্তানসহ মোট ৬০টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আমেরিকা। বুধবার হোয়াইট হাউস প্রাথমিকভাবে ভারত ও চীনসহ ১৬টি দেশের নাম ঘোষণা করলেও, বৃহস্পতিবার তালিকায় রাশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো রাষ্ট্রগুলোকে যুক্ত করা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ বিশেষ কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব বহন করছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির জানান, মূলত জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ বাজারে প্রবেশের অনুমতি দেওয়ার কারণেই এই তদন্ত। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১(বি) অনুচ্ছেদ অনুযায়ী এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সম্প্রতি মার্কিন Supreme \titleonly কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী শুল্কনীতি বাতিল করায় এই নতুন তদন্তকে রফতানি বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রশাসন জানিয়েছে, কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা এড়াতে আগামী ১৫০ দিনের মধ্যেই এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর ফলে বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *