অভিষেক শর্মার অফ ফর্ম মেটাতে টিম বাসেই গম্ভীর ক্লাসে মগ্ন কোচ গৌতম – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:29 am
টানা তিন ম্যাচে রান না পাওয়ায় চাপে রয়েছেন তরুণ ওপেনার অভিষেক শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার পর জিম্বাবোয়ে ম্যাচের আগে টিম বাসে তাঁকে বিশেষ পরামর্শ দিতে দেখা গেল কোচ গৌতম গম্ভীরকে। ভিডিওতে দেখা যাচ্ছে গম্ভীর বেশ গম্ভীর মুখে অভিষেককে টেকনিক্যাল খুঁটিনাটি বোঝাচ্ছেন।
অফ স্টাম্পের বাইরের বলে অভিষেকের দুর্বলতা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং সহকারী কোচ রায়ান টেন দুশখাতের সঙ্গেও আলোচনা করেছেন গম্ভীর। ভক্তদের একাংশ প্রকাশ্যে এমন ক্লাসের সমালোচনা করলেও ভারতের জয়ে ফিরতে অভিষেকের ব্যাটে রান আসা এখন একান্ত প্রয়োজন।

