লেটেস্ট নিউজ

অশান্তির ভাটপাড়ায় কি এবার শান্তি ফিরবে? হাজির কেন্দ্রীয় বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের দামামা বাজতেই ফের খবরের শিরোনামে বারাসাত সংলগ্ন শিল্পাঞ্চল। নির্বাচন এলেই ভাটপাড়া ও জগদ্দল এলাকা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে প্রশাসনের কপালে। লাগাতার অশান্তি আর হিংসার ইতিহাসের কারণে এই জনপদকে শান্ত রাখা সবসময়ই নির্বাচন কমিশনের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এবার কোমর বেঁধে নামল কমিশন। অশান্তি রুখতে নির্ধারিত সময়ের আগেই ভাটপাড়ায় ঢুকে পড়ল কেন্দ্রীয় বাহিনী। আপাতত ভাটপাড়া উচ্চ বিদ্যালয়কে অস্থায়ী ঘাঁটি বানিয়ে এলাকা দখলের কাজ শুরু করেছেন জওয়ানরা। সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে এবং দুষ্কৃতীদের কড়া বার্তা দিতে অলিগলিতে শুরু হয়েছে রুট মার্চ। এখন দেখার, কেন্দ্রীয় বাহিনীর এই কড়া নজরদারিতে এবার ভাটপাড়ার ভোট কতটা রক্তপাতহীন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *