লেটেস্ট নিউজ

অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভালের জীবনাবসান, চলচ্চিত্র জগতে শোকের ছায়া – এবেলা

এবেলা ডেস্কঃ

কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভাল ৯৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গত রবিবার ভার্জিনিয়ার মিডলবার্গে অবস্থিত নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে হলিউডসহ গোটা বিশ্ব চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসামান্য মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন।

প্রয়াত অভিনেতার স্ত্রী লুসিয়ানা ডুভাল এক আবেগঘন বার্তায় তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবার্ট অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন। বিশ্বের কাছে তিনি একজন দক্ষ অভিনেতা, পরিচালক ও গল্পকার হিসেবে পরিচিত হলেও ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং শিল্পের প্রতি তাঁর গভীর অনুরাগ তাঁকে অনন্য করে তুলেছিল।

রবার্ট ডুভালের প্রয়াণ বিশ্ব সিনেমার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাল। তাঁর নিখুঁত অভিনয় এবং বিভিন্ন চরিত্রে সাবলীল উপস্থিতি দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। চলচ্চিত্র প্রেমিরা এই কিংবদন্তি শিল্পীর কাজ ও তাঁর অমূল্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। ওনার মৃত্যুতে বিনোদন জগতের এক অপূরণীয় ক্ষতি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *