আইপিএলের তুলনায় পিএসএল কেবল অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের লিগ বলে তোপ দাগলেন আহমেদ শেহজাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন পিএসএল এবং আইপিএলের গুণগত মান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে, আইপিএলে যেখানে বিশ্বসেরা মহাতারকারা লড়াই করেন, সেখানে পিএসএলে খেলেন মূলত আইপিএল থেকে বাদ পড়া বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়রা। পিসিবি-র সমালোচনা করে তিনি লিগটিকে ‘রিটায়ার্ড ক্রিকেট লিগ’ হিসেবে অভিহিত করেছেন।
শেহজাদ আরও জানান যে গ্লেন ম্যাক্সওয়েল বা ফাফ ডুপ্লেসিসের মতো ক্রিকেটারদের ওপর নির্ভরতা পিএসএলের দৈন্যদশাকেই ফুটিয়ে তুলছে। জাতীয় দলের ব্যর্থতা টেনে তিনি বলেন, নির্দিষ্ট কিছু খেলোয়াড় ও এজেন্টের হাতে পাকিস্তান ক্রিকেট জিম্মি হয়ে পড়েছে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা দ্বিপাক্ষিক সিরিজে দলের পারফরম্যান্স ক্রমাগত নিম্নমুখী হচ্ছে যা ক্রিকেটের ভবিষ্যতের জন্য অশনি সংকেত।

