লেটেস্ট নিউজ

আইপিএলে কড়া বিসিসিআই, নিয়মের গেরোয় পরিবার থেকে অরেঞ্জ ক্যাপ সব বদলে গেল – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএলের ১৯তম আসর শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। এবার থেকে ক্রিকেটারদের পরিবারকে মানতে হবে বিশেষ প্রোটোকল। অনুশীলনে যাওয়ার সময় ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি বাসে থাকলেও, তাদের পরিবারের জন্য থাকবে আলাদা গাড়ির ব্যবস্থা। এমনকি পরিবারের সদস্যরা মাঠে ঢুকে অনুশীলন দেখতে পারবেন না, তাদের বসতে হবে হসপিটালিटी এরিয়াতে।

বদল আসছে মাঠের পোশাকেও। অরেঞ্জ এবং পার্পল ক্যাপ বিজয়ীদের ম্যাচের শুরুতে অন্তত দুই ওভার সেই বিশেষ টুপি পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে গোল টুপি বা স্লিভলেস জার্সি পরে আসা নিষিদ্ধ। ম্যাচের দিন কোনো দল আলাদা করে প্র্যাকটিস সেশন বা পিচের কাছে ফিটনেস টেস্ট করতে পারবে না। নিয়ম ভাঙলে প্রথমবার সতর্ক করা হলেও, দ্বিতীয়বার গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে শৃঙ্খলা বজায় রাখতেই এমন কঠোর অবস্থান বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *