আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস, ছিটকে যেতে পারেন স্যাম কারান – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই রাজস্থান রয়্যালস শিবিরে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে। কুঁচকির চোটের কারণে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান পুরো মরসুম থেকে ছিটকে যেতে পারেন বলে জানা গেছে। চের্নাই সুপার কিংস থেকে ট্রেড হয়ে আসা এই ক্রিকেটারকে ঘিরেই রাজস্থান তাদের পরিকল্পনা সাজিয়েছিল। কারানের অনুপস্থিতি রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলের ভারসাম্য নষ্ট করতে পারে।
আগামী ৩০ মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করবে রাজস্থান। বর্তমানে দল তার যোগ্য বিকল্পের সন্ধান করছে। রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফরেইরা স্কোয়াডে থাকলেও কারানের অলরাউন্ড দক্ষতা মিস করবে রয়্যালসরা। আইপিএলে প্রায় এক হাজার রান ও ৫৯টি উইকেটের মালিক এই ব্রিটিশ তারকার অভাব পূরণ করা ফ্র্যাঞ্চাইজিটির জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

