লেটেস্ট নিউজ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা কেকেআর শিবিরে, চোটের কবলে তারকা পেসার আকাশ দীপ – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে বাড়ছে দুশ্চিন্তা। হর্ষিত রানা ছিটকে যাওয়ার পর এবার চোটের কবলে পড়েছেন বাংলার পেসার আকাশ দীপ। বর্তমানে তিনি বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাবে রয়েছেন। এখনও সম্পূর্ণ ফিট না হওয়ায় আসন্ন টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা নাইটদের বোলিং বিভাগকে বেশ চাপে ফেলেছে।

সূত্র মারফৎ জানা গেছে, আকাশ দীপের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এর আগে মাথিশা পাথিরানাকে পাওয়া নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। একের পর এক পেসারের ইনজুরি সমস্যা কেকেআর-এর বোলিং লাইনআপকে কার্যত ‘মিনি হাসপাতালে’ পরিণত করেছে।

গত নিলামে এক কোটি টাকায় আকাশ দীপকে দলে নিয়েছিল কলকাতা। আইপিএল কেরিয়ারে এ পর্যন্ত ১৪ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন তিনি। দীর্ঘদিনের ইনজুরি সমস্যার কারণে এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন এই পেসার। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে তাঁর এই চোট কেকেআর কর্তৃপক্ষের জন্য নতুন করে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *