আইপিএল ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আরসিবি। অন্যদিকে, হায়দরাবাদও চাইবে জয় দিয়ে মরশুম শুরু করতে।
সানরাইজার্স হায়দরাবাদ দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স প্রথম কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকছেন। তাঁর পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন ঈশান কিষান। হায়দরাবাদের বোলিং বিভাগে হর্ষল প্যাটেল ও জয়দেব উনাদকাটদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার মতো বিধ্বংসী ব্যাটাররা দলের বড় ভরসা।
বিরাট কোহলি ও রজত পতিদারের আরসিবি-র বিপক্ষে হায়দরাবাদের লড়াই শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:০০ টায়। দর্শকরা স্টার স্পোর্টস চ্যানেল এবং জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি এই ম্যাচ উপভোগ করতে পারবেন।

