লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬ এর মহাধামাকা, প্রকাশিত হলো লিগ পর্বের পূর্ণাঙ্গ সূচি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিসিসিআই আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত ভারতের ১২টি ভেন্যুতে লিগ পর্যায়ের বাকি ৫০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে শুরুতে মাত্র ২০টি ম্যাচের সূচি দেওয়া হলেও, এখন টুর্নামেন্টের শেষ পর্যন্ত রোডম্যাপ ভক্তদের সামনে।

১৩ এপ্রিল হায়দ্রাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালসের হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই পর্যায়। দ্বিতীয় পর্বে মোট আটটি ‘ডাবল হেডার’ রাখা হয়েছে, যেখানে বিকেলের ম্যাচ ৩:৩০ মিনিটে এবং রাতের ম্যাচ ৭:৩০ মিনিটে শুরু হবে।

এবারের সূচিতে পাঞ্জাব কিংস তাদের ঘরের মাঠ হিসেবে চণ্ডীগড় ও ধর্মশালাকে বেছে নিয়েছে। রাজস্থান রয়্যালস জয়পুরে চারটি ম্যাচ খেলবে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের তিনটি ম্যাচ নিজেদের ডেরায় ও দুটি ম্যাচ রায়পুরে খেলবে। কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদসহ দেশের প্রধান শহরগুলোতে বসবে কোটিপতি লিগের এই আসর। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যু এবং তারিখ জানতে ক্রিকেটপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *