আকাশ কাঁপিয়ে নামছে বৃষ্টি! সপ্তাহান্তেই কি তবে লণ্ডভণ্ড হবে বাংলা? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ঘনীভূত নিম্নচাপের প্রভাবে বদলে গেল রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
আজ শনিবার এবং আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বর্ধমান সহ একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলোতেও রয়েছে ঝড়ের পূর্বাভাস। বিশেষ করে দুই ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদে রবিবারেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও বৃষ্টির দাপটে গরম থেকে সাময়িক মুক্তি পাবেন রাজ্যবাসী। তবে ঝড়ের সতর্কতায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

