আঙুর খেলেই হতে পারে বিপদ! জানুন কাদের জন্য এই ফল বিষের সমান – এবেলা
এবেলা ডেস্কঃ
মিষ্টি ও রসালো আঙুর খেতে কে না ভালোবাসে? কিন্তু এই প্রিয় ফলই কিছু মানুষের জন্য চরম বিপত্তি ডেকে আনতে পারে। বিশেষ করে রাতে আঙুর খেলে পোহাতে হতে পারে মারাত্মক ভোগান্তি। চিকিৎসকদের মতে, নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় আক্রান্তদের জন্য আঙুর এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
যাদের জন্য আঙুর বিপজ্জনক হতে পারে
- পেটের সমস্যা: যাদের হজমের সমস্যা বা আইবিএস রয়েছে, অতিরিক্ত আঙুর খেলে তাদের পেট ব্যথা ও পাতলা পায়খানা হওয়ার ঝুঁকি থাকে।
- সর্দি ও কাশি: আঙুর অত্যন্ত মিষ্টি ও ঠান্ডা প্রকৃতির হওয়ায় এটি কফ বাড়িয়ে দেয়। বিশেষ করে রাতে আঙুর খেলে সর্দি-কাশির সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে।
- কিডনিতে পাথর: আঙুরে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। তাই যাদের কিডনিতে পাথরের সমস্যা রয়েছে, তাদের চিকিৎসকরা সপ্তাহে এক দিনের বেশি আঙুর না খাওয়ার পরামর্শ দেন।
- অ্যালার্জি ও ত্বকের সমস্যা: অনেকের আঙুর খাওয়ার পর ত্বকে চুলকানি বা ইনফেকশন দেখা দেয়। এমন অ্যালার্জির প্রবণতা থাকলে আঙুর থেকে দূরে থাকাই ভালো।
- ওজন বৃদ্ধি ও সুগার: আঙুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে। তাই যারা ওজন কমাতে চাইছেন বা ডায়াবেটিসে ভুগছেন, তাদের ডায়েট থেকে এই ফল বাদ দেওয়া জরুরি।

