আটটায় বিচার বিভাগে দুর্নীতির পাঠ! প্রধান বিচারপতির হুঙ্কারে শেষমেশ পিছু হঠল মোদি সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে খোদ বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রবল বিপাকে কেন্দ্র। এনসিইআরটি-র (NCERT) সামাজিক বিজ্ঞান বইয়ে ‘বিচার বিভাগে দুর্নীতি’ নামক বিতর্কিত অধ্যায় ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। শেষ পর্যন্ত দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের তীব্র ক্ষোভের মুখে পড়ে সেই অধ্যায়টি বই থেকে চিরতরে মুছে ফেলতে বাধ্য হচ্ছে মোদি সরকার।
ঠিক কী ঘটেছিল?
এনসিইআরটি-র অষ্টম শ্রেণির বইয়ে ‘করাপশন ইন দ্য জুডিসিয়ারি’ বা ‘বিচার বিভাগে দুর্নীতি’ নামে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়। সেখানে দাবি করা হয়েছে, বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে সাধারণ মানুষকে দুর্নীতির সম্মুখীন হতে হয়, যার ফলে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এমনকি ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিচার বিভাগের বিরুদ্ধে ১ হাজার ৬০০টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বলেও বইটিতে উল্লেখ করা হয়। শুধু তাই নয়, Supreme \titleonly কোর্ট ও হাইকোর্টগুলোতে ঝুলে থাকা লক্ষ লক্ষ মামলার পাহাড় নিয়েও চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছিল ওই পাঠ্যবইয়ে।
প্রধান বিচারপতির কড়া হুঁশিয়ারি
এই বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রোণোদিতভাবে হস্তক্ষেপ করে Supreme \titleonly কোর্ট। বুধবার এই নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি স্পষ্ট ভাষায় জানান, “যত বড় প্রভাবশালীই হোন না কেন, এই প্রতিষ্ঠানের অবমাননা আমি করতে দেব না। আমি মাত্র একদিন অপেক্ষা করব!” প্রধান বিচারপতির এই কড়া অবস্থানের পরেই নড়েচড়ে বসে শিক্ষা মন্ত্রক।
সরছে বিতর্কিত অধ্যায়
শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে তড়িঘড়ি পিছু হঠল কেন্দ্র। এনসিইআরটি সূত্রে খবর, ইতিমধ্যেই বাজারে চলে যাওয়া ওই বইগুলির বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো সমস্ত বই বাজার থেকে ফিরিয়ে আনা হচ্ছে। বিতর্কিত ওই অধ্যায়টি পুরোপুরি বাদ দিয়ে খুব শীঘ্রই নতুন করে বইটি ছাপানো হবে বলে জানানো হয়েছে।
শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে নতুন নয়, কিন্তু এবার খোদ বিচার বিভাগের সঙ্গে সংঘাতে জড়িয়ে কার্যত নতিস্বীকার করতে হলো কেন্দ্রকে।

