লেটেস্ট নিউজ

আট গুণ বাড়ল কৃষকদের আয়! লোকসভায় অবিশ্বাস্য পরিসংখ্যান দিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন দিল্লি: গত এক দশকে দেশের কৃষকদের ভাগ্যে বড়সড় পরিবর্তন এসেছে বলে দাবি করল কেন্দ্র। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর চলাকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, সরকারি নীতি ও উদ্ভাবনী চাষের মেলবন্ধনে বহু কৃষকের আয় দুই-চার গুণ নয়, বরং আট গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বিপক্ষ দলগুলি যখন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছিল, তখন কৃষিমন্ত্রী পালটা যুক্তিতে জানান যে প্রথাগত চাষ ছেড়ে যারা উদ্যানপালন, ডাল, তৈলবীজ বা অর্থকরী ফসলের দিকে ঝুঁকেছেন, তারা অভাবনীয় সাফল্য পেয়েছেন। মূলত ফসলের বৈচিত্র্যকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারই এই আয়ের প্রধান উৎস।

কৃষিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যকে উৎপাদন খরচের চেয়ে ৫০ শতাংশ বেশি নির্ধারণ করার সিদ্ধান্তটি কৃষকদের জন্য গেম-চঞ্জার প্রমাণিত হয়েছে। এছাড়া পিএম-আশা এবং ভাবান্তর যোজনার মতো প্রকল্পগুলো বাজারের অস্থিরতা থেকে কৃষকদের সুরক্ষা দিচ্ছে। ব্যক্তিগত স্তরে ফসলের বিমার সুবিধা এবং উন্নত সেচ ব্যবস্থার ফলে ক্ষুদ্র কৃষকরাও এখন অনেক বেশি নিরাপদ। তবে এই সাফল্যের সুফল সব রাজ্যে সমানভাবে পৌঁছাতে রাজ্য সরকারগুলোর সক্রিয়তা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *