আধুনিক সভ্যতায় ফিরল দাসপ্রথা! তালিবানি নতুন আইনে তোলপাড় বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তানে তালিবান সরকারের জারি করা নতুন ‘ক্রিমিনাল প্রসিডিউর কোড’ আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কিত আইনে সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করে ‘দাসপ্রথা’ বা গুলামিকে কার্যত বৈধতা দেওয়ার অভিযোগ উঠেছে। নতুন বিধান অনুযায়ী, একই অপরাধে সামাজিক অবস্থানভেদে ভিন্ন ভিন্ন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে ধর্মীয় নেতাদের ক্ষেত্রে লঘু দণ্ডের ইঙ্গিত রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই আইন নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। বিধানে বলা হয়েছে, অপরাধের ক্ষেত্রে স্বামী বা প্রভু নিজেই শাস্তি প্রদান করতে পারবেন। এমনকি বিচার প্রক্রিয়ায় আইনজীবীদের অধিকার খর্ব করে শুধুমাত্র স্বীকারোক্তির ভিত্তিতে রায় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বর্বর আইন আফগান সমাজে চরম বৈষম্য ও রাষ্ট্রীয় দমন-পীড়নকে স্থায়ী ভিত্তি দেবে।

