লেটেস্ট নিউজ

‘আপনার স্ত্রীর পদবী কী?’ মোদীকে ব্যক্তিগত আক্রমণ মমতার, তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন টেনে এনে প্রশ্ন তুললেন তাঁর স্ত্রীর পদবী নিয়ে। নির্বাচনী আবহে মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক মেজাজে বলেন, “টেলিপ্রম্পটার দেখে কথা বলেন উনি। আমি না দেখেই বলি। আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই— আপনার স্ত্রীর টাইটেল বা পদবী কী?” মমতার যুক্তি, বাংলার মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে পদবী পরিবর্তন করেন, কিন্তু তা নিয়ে হেনস্থা করা অনুচিত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও ইডির তৎপরতা প্রসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “আমাকে জেলে ভরো বা গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে দিলে বাংলার মা-বোনেরা আর কৃষকরাই তার কড়া জবাব দেবেন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সি ইস্যুকে হাতিয়ার করেই সরাসরি মোদীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *