লেটেস্ট নিউজ

আফগানদের ক্ষতবিক্ষত শরীরে ভারতের প্রলেপ! ২.৫ টন জীবনদায়ী ওষুধ নিয়ে কাবুলে পৌঁছাল বিশেষ বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের নিরীহ মানুষের ওপর পাকিস্তানের নৃশংস বিমান হামলার পর চরম মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। গত ১৬ মার্চ কাবুলের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০-র বেশি মানুষ, আহত ২৫০ জন। এই দুঃসময়ে আফগান ভাই-বোনদের পাশে দাঁড়াল ভারত।

ভারতের মানবিক সহায়তা

আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য ভারত সরকার ২.৫ টন জরুরি ওষুধ, মেডিক্যাল ডিসপোজেবল এবং লাইফ সেভিং কিট পাঠিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত সর্বদা আফগান জনগণের পাশে আছে এবং এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা চালিয়ে যাবে।

মৃতের সংখ্যা ছাড়াল ৪০০

স্থানীয় সূত্র অনুযায়ী, পবিত্র রমজান মাসে পাকিস্তানের এই কাপুরুষোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকশ নিরীহ রোগী ও স্বাস্থ্যকর্মী। কাবুলের হাসপাতালগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ (UN) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

যুদ্ধের রণহুঙ্কার ও সাময়িক বিরতি

এই হামলার পর তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কূটনীতির সময় শেষ, এবার বদলা নেওয়া হবে। তবে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মতো বন্ধু রাষ্ট্রগুলোর অনুরোধে দুই পক্ষই আপাতত ঈদের কথা মাথায় রেখে আগামী ২৪ মার্চ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে আরও ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *