লেটেস্ট নিউজ

আফগানিস্তানের হাতে মার খেয়েও শিক্ষা হলো না পাকিস্তানের, পুঞ্চ সীমান্তে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনা – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তান সীমান্তে ক্রমাগত কোণঠাসা হয়েও শোধরাচ্ছে না পাকিস্তান। এবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দিগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছে ফের দেখা গেল পাক ড্রোন। শুক্রবার সন্দেহভাজন এই ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করতেই গর্জে ওঠে সেনার বন্দুক।

কয়েক মিনিট ধরে ড্রোনের গতিবিধি ট্র্যাক করার পর সেটিকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরা। সেনার এই অতর্কিত হামলায় ড্রোনটি ধ্বংস হয়েছে নাকি সীমান্ত পেরিয়ে পালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই গোটা এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই সীমান্তে পাকিস্তানের ড্রোন তৎপরতা অস্বাভাবিক বেড়ে গিয়েছে। এর আগে ভূপাতিত করা ড্রোন থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছিল। ‘অপারেশন সিন্দুর’-এ মুখ পুড়লেও পাকিস্তান যে তাদের নাপাক ছক থেকে সরছে না, এই ড্রোন অনুপ্রবেশ তারই প্রমাণ। সীমান্তে ভারতীয় সেনাবাহিনী বর্তমানে হাই অ্যালার্টে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *