আমেরিকার মৃত্যু কামনাকারী ইরানি নেতাদের সন্তানদের বিলাসবহুল পশ্চিমা জীবন ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের শীর্ষ নেতাদের দ্বৈত নীতি এখন প্রকাশ্যে। একদিকে তারা সাধারণ জনগণকে পাশ্চাত্য সংস্কৃতির বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, অন্যদিকে তাদের নিজেদের সন্তানরা আমেরিকা, ব্রিটেন ও কানাডার মতো দেশে রাজকীয় জীবনযাপন করছেন। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, প্রায় ৪,০০০ ইরানি কর্মকর্তার আত্মীয়-স্বজন বর্তমানে পশ্চিমা দেশগুলোতে বসবাস করছেন, যাদের পড়াশোনা ও জীবনযাত্রার খরচ মেটানো হচ্ছে সরকারি তহবিলের ডলারে।
এই তালিকায় বর্তমান Supreme \titleonly লিডার মোজতবা খামেনেই থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধানদের পরিবারের নাম রয়েছে। এদের কেউ লন্ডনে বিপুল সম্পত্তির মালিক, কেউবা আমেরিকায় কোটি টাকার প্রাসাদে থাকছেন। ইরানের সাধারণ মানুষ যখন চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত, তখন ‘আগাজাদেহ’ বা এই সুবিধাবাদী সন্তানদের বিদেশের মাটিতে এমন ভোগবিলাস শাসকগোষ্ঠীর চরম ভণ্ডামিকে জনসমক্ষে নিয়ে এসেছে।

