লেটেস্ট নিউজ

আমেরিকার হুঁশিয়ারিতে পাল্টা গর্জে উঠল ইরান, ট্রিগারে আঙুল সেনার – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার ক্রমাগত হুমকির মুখে এবার রণংদেহি মেজাজে ধরা দিল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পাল্টা জবাবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচি সাফ জানিয়েছেন, যে কোনো ধরনের হামলা রুখতে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং সেনার আঙুল এখন ‘ট্রিগারে’ রয়েছে।

সম্প্রতি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি পরমাণু চুক্তি নিয়ে দ্রুত কোনো সিদ্ধান্তে না পৌঁছায়, তবে তার পরিণতি হবে অত্যন্ত ‘ভয়াবহ’। যদিও আরঘচি তাঁর বক্তব্যে সরাসরি ট্রাম্প বা আমেরিকার নাম নেননি, কিন্তু তাঁর এই কড়া প্রতিক্রিয়া যে ওয়াশিংটনের উদ্দেশ্যেই, তা নিয়ে কোনো সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের এই পাল্টা হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *