লেটেস্ট নিউজ

আরজি করের নির্যাতিতার মা কি এবার বিজেপির তুরুপের তাস? জল্পনা উসকে দিলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

আরজি কর কাণ্ডের আবহে এবার কি সক্রিয় রাজনীতিতে অভয়ার মা? বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। তবে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকলেও জলহাটি কেন্দ্র নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়েছেন, নির্যাতিতার মায়ের এই সিদ্ধান্তকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন। শুভেন্দুর মতে, নারী সুরক্ষার দাবিতে ওঁর বিধানসভায় দাঁড়িয়ে গর্জে ওঠা উচিত। অন্যদিকে, সরাসরি তৃণমূলকে নিশানা করে নির্যাতিতার মা জানিয়েছেন, রাজ্যে নারী নিরাপত্তা ও দুর্নীতির প্রতিবাদেই তিনি পদ্ম শিবিরে শামিল হতে চান। এমনকি বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। ভোটের ময়দানে আরজি কর ইস্যু যখন প্রধান হাতিয়ার, তখন অভয়ার মায়ের এই পদক্ষেপ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *