লেটেস্ট নিউজ

আরাবুল আইএসএফে যেতেই ক্যানিং পূর্বের রাশ ধরতে বিশেষ নির্বাচনী কমিটি গড়ল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের রাজনীতির সমীকরণ মেলাতে শওকত মোল্লার নেতৃত্বে ১৭ সদস্যের বিশেষ নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। আরাবুল ইসলাম দলবদল করে আইএসএফে যোগ দেওয়ার দিনই শাসক দলের এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত এই তালিকায় প্রার্থী বাহারুল ইসলামকেও রাখা হয়েছে।

নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হলো স্থানীয় স্তরে বিক্ষোভ প্রশমন এবং দলীয় কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখা। শওকত মোল্লার দাবি, এই কমিটির তত্ত্বাবধানে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হবে। দলের শীর্ষ নেতৃত্বের আশা, নতুন এই সাংগঠনিক কাঠামোর ফলে একদিকে যেমন রাজনৈতিক অশান্তি কমবে, অন্যদিকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীকে জয়ী করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *