লেটেস্ট নিউজ

আসন্ন বিধানসভা নির্বাচন: রাজ্যে আসছে ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, রণকৌশল সাজাতে বৈঠকে সিইও

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১ মার্চ প্রথম দফায় ২৪০ কো ম্পা নি এবং ১০ মার্চের মধ্যে আরও ২৮০ কো ম্পা নি, অর্থাৎ মোট ৪৮০ কো ম্পা নি আধিকারিক ও জওয়ান রাজ্যে পৌঁছোবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে এই বিষয়ে বিস্তারিত চিঠি পাঠানো হয়েছে।

ভোটের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযুষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারসহ উচ্চপদস্থ আধিকারিকেরা। বাহিনীর সঠিক ব্যবহার এবং নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল নির্যাস।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পর তাদের বসিয়ে না রেখে সরাসরি নির্বাচনী কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাহিনীর গতিবিধির ওপর কড়া নজর রাখবেন পর্যবেক্ষকরা। সময় অপচয় রোধ করে স্পর্শকাতর এলাকাগুলোতে দ্রুত মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি ও সিপি-দের সঙ্গে সমন্বয় রেখেই এই বিশাল বাহিনী মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন করবে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *