ইডেন থেকে সরতে পারে বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে আইসিসির নতুন সমীকরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:11 am
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিল আইসিসি। আগে কেবল পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভেন্যু পরিবর্তনের কথা থাকলেও, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কার নামও। সম্প্রচারকারী সংস্থাকে পাঠানো চিঠিতে আইসিসি জানিয়েছে যে ভারত বাদে অন্য দলের বিরুদ্ধে শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে।
আইসিসির এই নতুন সিদ্ধান্তে ইডেনের ভাগ্য এখন পাকিস্তান ও শ্রীলঙ্কার পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। যদি এই দুই দলের কোনোটিই শেষ চারে পৌঁছাতে না পারে, তবেই তিলোত্তমায় ফিরবে সেমিফাইনালের উত্তেজনা। অন্যদিকে ভারত সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ ভেদে মুম্বই বা কলম্বোতে খেলার সম্ভাবনা রয়েছে। সূচির এই আকস্মিক রদবদল ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

