ইন্ডাকশন ওভেনে খালি বাসন বসালে ঘটে যেতে পারে বড় বিপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
এলপিজি সিলিন্ডারের বিকল্প হিসেবে ইন্ডাকশনের জনপ্রিয়তা বাড়লেও এর ব্যবহারে অসতর্কতা ডেকে আনতে পারে বড় ক্ষতি। রান্নার সময় ভুল করেও ইন্ডাকশন অন করে খালি বাসন রাখবেন না। এই ছোট ভুলের কারণে সেন্সর বিকল হওয়া থেকে শুরু করে কুকিং সারফেস ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
ইন্ডাকশন মূলত ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তিতে কাজ করে, যা সরাসরি পাত্রকে উত্তপ্ত করে। বাসন খালি থাকলে অতিরিক্ত তাপ শোষণ করার মাধ্যম পায় না, ফলে কয়েল জ্বলে গিয়ে যন্ত্রটি স্থায়ীভাবে নষ্ট হতে পারে। তাই নিরাপদ থাকতে সর্বদা পাত্রে খাবার বা জল দিয়েই ওভেন চালু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

