লেটেস্ট নিউজ

ইন্দোরে এমবিএ ছাত্রীকে নৃশংস হত্যা, লাশের সঙ্গে পৈশাচিকতা চালাল সহপাঠী – এবেলা

এবেলা ডেস্কঃ

ইন্দোর: মধ্যপ্রদেশের ইন্দোরে এক এমবিএ ছাত্রীকে খুনের ঘটনায় সামনে এল হাড়হিম করা তথ্য। অভিযুক্ত সহপাঠী পীযূষ ধনোধিয়াকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সে স্বীকার করেছে, গত ১৫ দিন ধরে সে এই খুনের পরিকল্পনা করেছিল।

তদন্তে জানা গেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে— এই সন্দেহে ক্ষিপ্ত হয়ে ওঠে পীযূষ। উপহার দেওয়ার নাম করে ছাত্রীকে ডেকে এনে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে সে। পৈশাচিকতার এখানেই শেষ নয়; খুনের পর লাশের পাশে বসে মাদক সেবন করে অভিযুক্ত এবং মৃতদেহের ওপর অমানুষিক নির্যাতন চালায়।

প্রমাণ লোপাট করতে সে মৃতার ফোন থেকে পরিবার ও কলেজ গ্রুপে আপত্তিকর মেসেজ পাঠায়। এরপর পুলিশের নজর এড়াতে বারবার সিম কার্ড ও ট্রেন বদলে মুম্বাই পালিয়ে যায়। সেখানে ইউটিউব দেখে মৃতার আত্মার সঙ্গে কথা বলার জন্য তন্ত্রমন্ত্র ও তুকতাকও শুরু করেছিল সে। সাইবার সেলের তৎপরতায় শেষরক্ষা হয়নি, আন্ধেরি স্টেশন থেকে ধরা পড়ে এই নৃশংস খুনি। বর্তমানে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে অভিযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *