লেটেস্ট নিউজ

ইরাক যুদ্ধের ৫ গোপন লক্ষ্য ফাঁস করলেন ট্রাম্প, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ঝেড়ে ফেললেন দায় – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে যুদ্ধের আসল উদ্দেশ্য এবার খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিস্ফোরক বার্তায় ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্য প্রায় অর্জিত। তিনি সাফ জানান, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, প্রতিরক্ষা শিল্প গুঁড়িয়ে দেওয়া এবং জল ও আকাশপথে তেহরানকে পঙ্গু করে দেওয়াই ছিল ওয়াশিংটনের মূল টার্গেট। সবথেকে বড় ঘোষণা হিসেবে তিনি জানান, ইরানকে কোনোভাবেই পরমাণু শক্তির ধারেকাছে পৌঁছাতে দেওয়া হবে না।

সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মার্কিন পিছুটান। ট্রাম্পের দাবি, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সুরক্ষার দায়িত্ব আমেরিকা আর নিজের কাঁধে রাখবে না। যারা এই পথ দিয়ে ব্যবসা করে, পাহাড়াদারির দায়িত্ব এখন তাদেরই নিতে হবে। তবে মিত্র দেশ যেমন ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সুরক্ষায় আমেরিকা যে অটল থাকবে, তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্পের এই নীতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *