লেটেস্ট নিউজ

ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে পারস্য উপসাগরে বিশ্বের বৃহত্তম রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : পরমাণু কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে কড়া বার্তা দিতে পারস্য উপসাগরে বিশ্বের সর্বাধুনিক ও বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ মোতায়েন করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান নতুন চুক্তিতে না এলে সামরিক পদক্ষেপের পথ খোলা থাকবে। প্রায় ১০০টি যুদ্ধবিমান ও সাড়ে চার হাজার সেনা বহনে সক্ষম এই দানবীয় রণতরী মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে।

ইজরায়েলি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনের দাবি, ইরান বিপজ্জনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। বর্তমানে ওই অঞ্চলে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ মোতায়েন থাকলেও নতুন এই রণতরী পাঠানোর সিদ্ধান্তকে কৌশলগত যুদ্ধবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে পরিস্থিতি ভয়াবহ সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *