লেটেস্ট নিউজ

ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন – এবেলা

এবেলা ডেস্কঃ

কাতারের জ্বালানি কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রণংদেহি মেজাজে ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, পুনরায় হামলা হলে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ড সম্পূর্ণ ধ্বংস করা হবে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে এই কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন।

উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কয়েক হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। গতমাসে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে ইরান লক্ষ্য করে প্রায় ৮ হাজার হামলা চালিয়েছে মার্কিন কমান্ড। এতে ১২০টি ইরানি জাহাজ ধ্বংস হয়েছে এবং ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *