লেটেস্ট নিউজ

ইরানি গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমােইল খাতিব নিহত হয়েছেন বলে তেল আবিব দাবি করেছে। গত দুদিনে এটি তৃতীয় কোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার মৃত্যুর ঘটনা। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চল এবং ইসরায়েলে প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরান এখনো এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি, তবে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ১০০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *