লেটেস্ট নিউজ

ইরানি তেল কেনা নিয়ে তোলপাড় দুনিয়া, অবশেষে মুখ খুলল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই জল্পনা ছড়ায় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিপুল পরিমাণ ইরানি তেল কিনেছে। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কো ম্পা নির কাছ থেকে প্রায় ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়েছে আম্বানির সংস্থা। তবে বৃহস্পতিবার কড়া ভাষায় এই খবর অস্বীকার করেছে রিলায়েন্স। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, ইরানি তেল কেনার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। কোনো চুক্তি করার আগে সংবাদমাধ্যমকে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে তারা। বিশ্ববাজারে তেলের সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মাঝেই রিলায়েন্সের এই সাফাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *