ইরানি মিসাইলে কাঁপল আবুধাবি থেকে কাতার! মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় ঘনাচ্ছে মহাবিপদ – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা ও ইজরায়েলের হামলার বদলা নিতে এবার রণংদেহি মেজাজে ইরান। তেহরানের ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইলে রীতিমতো থরথর করে কাঁপছে মধ্যপ্রাচ্য। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তেই শুরু হয়েছে তীব্র আতঙ্ক। আবুধাবির কর্নিশ থেকে আল ধাফরা— বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ঘরবাড়ি। এই হামলায় ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারি সংবাদ সংস্থা।
পাল্টা মার দিতে পিছপা হয়নি সংযুক্ত আরব আমিরাতও। মাঝআকাশেই বেশ কিছু মিসাইল ধ্বংস করার দাবি করেছে তারা। তবে যুদ্ধের এই আঁচ শুধু আবুধাবিতেই সীমাবদ্ধ নেই। কাতার ও কুয়েতেও শোনা গেছে রহস্যময় বিস্ফোরণের শব্দ। কুয়েত জুড়ে সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
আন্তর্জাতিক মহলের মতে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। এই হামলাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত সরকার। আমেরিকা-ইজরায়েল বনাম ইরান— এই ত্রিমুখী লড়াইয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারায় দাঁড়িয়ে।
ভোটার তালিকায় নাম আছে তো?
যুদ্ধ পরিস্থিতির মাঝেই রাজ্যে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। প্রকাশিত হয়েছে এসআইআর (SIR) ফাইনাল লিস্ট। আপনার ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত কি না, তা এখন ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন। নির্দিষ্ট পোর্টালে গিয়ে ম্যাজিক পদ্ধতিতে যাচাই করে নিন নিজের নাম।

