ইরানের দোরগোড়ায় মার্কিন রণতরী: যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের আকাশসীমার একদম কাছে পৌঁছে গিয়েছে শক্তিশালী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওয়াশিংটন এই অঞ্চলে বিমানবাহী রণতরী ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ বিপুল সামরিক সরঞ্জাম মোতায়েন করায় সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে। সেন্ট্রাল কমান্ডকে শক্তিশালী করার এই পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে।
আমেরিকার এই সামরিক প্রস্তুতির প্রেক্ষিতে তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ি সাফ জানিয়েছেন, যেকোনো হামলার কড়া জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। মৃত্যুদণ্ড রদসহ সাম্প্রতিক কিছু ইতিবাচক সিদ্ধান্তের পর উত্তেজনা কমার আভাস মিললেও, বর্তমান পরিস্থিতিতে ফের বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস।

