লেটেস্ট নিউজ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে নিয়ে ঘনীভূত রহস্য, কোমায় থাকার দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পরপরই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, মোজতবা বর্তমানে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনি কোমায় রয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালের একটি ভবন কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, যেখানে ইরানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী তথা প্রখ্যাত সার্জন মহম্মদ রেজা জাফারগান্দির তত্ত্বাবধানে রয়েছেন মোজতবা। দাবি করা হচ্ছে, গুরুতর জখম হওয়ার কারণে তাঁর একটি পা অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে এবং তাঁর লিভার ও পাকস্থলীতেও গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

যদিও সম্প্রতি মোজতবার নামে একটি রণংদেহি বিবৃতি প্রকাশিত হয়েছে, তবে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি ৮ মার্চ সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ার পরও তিনি জাতির উদ্দেশে সরাসরি কোনো ভাষণ দেননি। এই দীর্ঘ অনুপস্থিতি এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাঁকে ‘আহত যোদ্ধা’ হিসেবে বর্ণনা করার বিষয়টি তাঁর শারীরিক সক্ষমতা নিয়ে তৈরি হওয়া জল্পনাকে আরও জোরালো করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *