লেটেস্ট নিউজ

ইরানের বিরুদ্ধে গর্জে উঠলেন ট্রাম্প! সৌদি যুবরাজকে ‘আসল যোদ্ধা’ তকমা দিয়ে মহাযুদ্ধের হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নাটকীয় মোড়! ইরানকে কোণঠাসা করতে এবার আমেরিকার সঙ্গে সরাসরি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নামছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। এই পরিস্থিতিতে সৌদির যুবরাজ মহম্মদ বিন সালমানের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি সালমানকে ‘প্রকৃত যোদ্ধা’ বলে অভিহিত করেছেন।

ট্রাম্পের মতে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী অবিশ্বাস্য ভালো কাজ করছে। এমনকি কাতারও ইরানের হামলার মুখে দাঁড়িয়ে যে সাহসিকতা দেখিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ল স্ট্রিট জার্নাল’ এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করেছে, ইরান যুদ্ধে আমেরিকাকে সরাসরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সৌদি ও আমিরশাহী। দীর্ঘদিনের টালবাহানা কাটিয়ে অবশেষে আমেরিকাকে নিজেদের ‘কিং ফাহদ বিমানঘাঁটি’ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। এতদিন এই অনুমতি না মেলায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে কিছুটা পিছিয়ে ছিল ওয়াশিংটন। কিন্তু এখন সৌদি ও আমিরশাহী তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ায় যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে যেতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের ২৫ শতাংশ জ্বালানি তেলের বাণিজ্য আটকে দিয়েছিল ইরান। এর পাশাপাশি সৌদি ও আমিরশাহীর তেল বন্দরে দফায় দফায় হামলা চালিয়েছে তারা। ইরানের এই আগ্রাসনে অতিষ্ঠ হয়েই এবার মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সঙ্গে জোট বেঁধে সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এই জোট যদি পূর্ণশক্তিতে ঝাঁপিয়ে পড়ে, তবে তা এক ভয়াবহ মহাযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *