লেটেস্ট নিউজ

ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুঁশিয়ারি ইজরায়েলের, মস্কোতে চিকিৎসার জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

আলি খামেনেইর মৃত্যু এবং নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি ও গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের নিহতের খবরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ আগামী ২৪ ঘণ্টায় আরও বড় হামলার ইঙ্গিত দিয়েছেন। এরই মাঝে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাফ জানিয়েছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই যেখানেই আত্মগোপন করে থাকুন না কেন, তাঁকে খুঁজে বের করে হত্যা করা হবে।

সম্প্রতি ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে মোজতবা গুরুতর আহত হয়েছেন বলে খবর ছড়িয়েছে। কুয়েতি সংবাদ সংস্থা আল-জারিদার দাবি, রুশ প্রেসিডেন্ট পুতিনের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে, যদিও ক্রেমলিন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২৮ ফেব্রুয়ারির পর থেকে তাঁকে প্রকাশ্যে না দেখায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা ও জল্পনা অব্যাহত রয়েছে।

এদিকে, আমেরিকার সবুজ সংকেত পাওয়ার পর ইরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারস গ্যাসক্ষেত্রে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। আইডিএফ জানিয়েছে, ইজরায়েলের সার্বভৌমত্ব রক্ষায় এবং তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে তাদের অভিযান চলবে। প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে এই প্রথম বড় ধরনের হামলার ফলে একাধিক স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যা যুদ্ধের ভয়াবহতাকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *