লেটেস্ট নিউজ

ইরানের সুপ্রিম লিডার খামেনেইকে হারিয়ে শোকস্তব্ধ ওয়ারিশ পাঠান, ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠলেন মিম নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই: ইরান ও ইসরায়েল-আমেরিকার সংঘাত এবার চরম আকার নিল। ইরানের Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিশ্ব রাজনীতি। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এআইএমআইএম (AIMIM) নেতা ওয়ারিশ পাঠান। খামেনেইকে ‘শেরদিল’ বা সিংহহৃদয় মানুষ আখ্যা দিয়ে পাঠান বলেন, তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি।

স্কুলে ভয়াবহ হামলা, মৃত শতাধিক শিশু

ওয়ারিশ পাঠানের দাবি, রমজান মাসের পবিত্র আবহেও হামলা থামায়নি নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। ইরানের একটি প্রাথমিক স্কুলে ভয়াবহ বোমাবর্ষণের ফলে অন্তত ১০৮ জন নিরপরাধ শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পাঁচ থেকে সাত বছর বয়সী ওই শিশুদের রক্তাত্ব স্কুল ব্যাগ ও নিথর দেহগুলো আজ মানবতার পরাজয় বলে সরব হয়েছেন মিম নেতা।

জেনেভা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ

এই নারকীয় হত্যাকাণ্ডকে জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন পাঠান। তিনি বলেন, এটি কেবল যুদ্ধ নয়, এটি মানবতার ওপর চরম জুলুম। মুসলিম দেশগুলোর নীরবতা নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন। তাঁর হুঁশিয়ারি, “আজ ওদের ওপর হামলা হচ্ছে, কাল আপনাদের পালা আসবে।”

ভারত সরকারের কাছে আরজি

মধ্যপ্রাচ্যের এই অশান্ত পরিস্থিতিতে ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ওয়ারিশ পাঠান। ইরান ও ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *