লেটেস্ট নিউজ

ইরান-ইজরায়েল সংঘাতের আবহে মোদির জরুরি তলব! বৈঠকে কি থাকবেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কি জ্বালানি সংকটে ফেলবে ভারতকে? শুক্রবার বিকেলেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরান, ইজরায়েল ও আমেরিকার ত্রিমুখী সংঘাতের আঁচ যাতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর না পড়ে, তার জন্য ‘টিম ইন্ডিয়া’র রণকৌশল সাজাতে চান তিনি। রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেলের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র-রাজ্য সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেওয়া হবে এই ভিডিও কনফারেন্সে। তবে নির্বাচনী বিধি চলায় ভোটমুখী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই আলোচনায় থাকছেন না, তাঁদের পরিবর্তে মুখ্যসচিবদের নিয়ে আলাদা বৈঠক করবেন ক্যাবিনেট সচিব। আন্তর্জাতিক সংকটের মোকাবিলায় ভারতের এই ‘কন্টিনজেন্সি প্ল্যান’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *