লেটেস্ট নিউজ

ইরান-মার্কিন সংঘাত: হরমুজ প্রণালী ও খার্গ দ্বীপ নিয়ে ট্রাম্পের চরম হুঁশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইজরায়েল-আমেরিকা যৌথ হামলার আবহে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিনি চাইলে মাত্র দুই সেকেন্ডে এই যুদ্ধ শেষ করতে পারেন। ট্রাম্পের নিশানায় রয়েছে ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ। তিনি দাবি করেছেন, এই দ্বীপটি বর্তমানে সম্পূর্ণ অসুরক্ষিত এবং মার্কিন বাহিনী চাইলে যেকোনো মুহূর্তে এর তেল ও গ্যাস পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

এদিকে, বিশ্ববাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বাড়ছে। এই জলপথটি বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে রণতরী পাঠানোর আহ্বান জানালেও জার্মানি, স্পেন বা ভারতের মতো দেশগুলো তাতে সাড়া দেয়নি। এর প্রেক্ষিতে ট্রাম্প সাফ জানিয়েছেন যে, আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ এবং অন্যদের সাহায্যের প্রয়োজন তাদের নেই। মিত্রদের সদিচ্ছা যাচাই করতেই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন।

হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে ভারতসহ একাধিক দেশ প্রবল সংকটে পড়েছে। বর্তমানে ছয়টি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার সেখানে আটকে রয়েছে, যা দেশের মাসিক চাহিদার প্রায় ২০ শতাংশ। এছাড়া কয়েকশ ভারতীয় নাবিক খাদ্য ও জ্বালানি সংকটে বিপদে পড়েছেন। এর মধ্যেই ইরান এই জলপথ ব্যবহারের ওপর বিশেষ ‘টোল’ বা কর বসানোর পরিকল্পনা করছে। ট্রাম্পের অভিযোগ, ন্যাটোর দেশগুলোর জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা সংকট নিরসনে আমেরিকাকে পর্যাপ্ত সহযোগিতা করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *